<মো. মহিউদ্দিনঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট জোন (৫৪ বিজিবি’র) শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে দুর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ করেন, সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মানিক উল্লাহ।
সাজেক রুইলুই , কংলাক ও মাসালং ৯নং পাড়ায় হতদরিদ্র বসবাসরত নিগোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তা করে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে সীমান্তে সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
এদিকে শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগী সকলেই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

