নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।
এসময় ইসলামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম খা’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফরবের সঞ্চালনায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠানে খতমে কুরআন তেলাওয়াত, বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়৷

