মোঃ মহিউদ্দিন (বাঘাইছড়ি প্রতিনিধি) :
শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর ১২০টি দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) মারিশ্যা জোনের আওতাধীন বিভিন্ন বিওপি, ক্যাম্প, টিওবি ও পোস্টের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারদের মাধ্যমে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।
তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষ যেন কষ্টে না থাকে সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

