বরকল প্রতিনিধিঃ
রাঙামাটির বরকল উপজেলায় ছোট হরিনা (১২ বিজিবি) জোনের অভিযানে দেশীয় চোলাই মদ আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার মোঃ কাবুল সেখ এর নেতৃত্বে ১টি টহলদল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড় হরিনা ইউনিয়নের আমতলী নামক স্থানে সন্দেহভাজন একটি পরিত্যাক্ত বস্তা থেকে এই মদ উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, টহলদল কর্তৃক উক্ত বস্তা তল্লাশি করে ১১ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩,৩০০টাকা।

