নিজস্ব প্রতিনিধিঃ
পঅর ওয়ারিয়র্স যুব ক্লাবের উদ্যোগে সৌরভ (জিশি) স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট এর সেমি ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই খেলাটি উপভোগ করে দর্শকরা।
বৃহস্পতিবার বিকেলে নানিয়ারচর উপজেলার পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়লাভ করে বড়পুল পাড়া ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।
বড়পুল পাড়া ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব বনাম ইসলামপুর ভাই ভাই ক্লাবের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠিত সেমি ফাইনালের প্রথম ম্যাচে বড়পুল পাড়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এতে ১৬ওভারের খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব ১৫ ওভারে ৩ বলের বিপরীতে ৮ উইকেটের বিনিময়ে ১০২ রান করে। পরে ব্যাট করতে নেমে ১৬ওভারের ২বল বাকি রেখে ৬ উইকেটে ১০৩রান সংগ্রহ করে বড়পুল পাড়া ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।
এতে ম্যান হওয়ার গৌরব অর্জন করেন সেতু চাকমা।
এসময় পঅর ওয়ারিয়র্স যুব ক্লাবের সভাপতি সুজন চাকমা, সহ সভাপতি তমাল চাকমা, সাধারণ সম্পাদক কুলকুসুম তালুকদার, বড়পুল পাড়া ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব টিম ম্যানেজার রিটন চাকমা ও ইসলামপুর ভাই ভাই ক্লাবের টিম ম্যানেজার কবির হোসেন, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্রনেতা মাসুদ রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

