Thursday, June 4, 2026
  • Login
ajkerpahar.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাঙ্গামাটি
    • রাঙ্গামাটি সদর
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাজস্থলী
    • লংগদু
  • খাগড়াছড়ি
    • খাগড়াছড়ি সদর
    • গুইমারা
    • দীঘিনালা
    • মহালছড়ি
    • মাটিরাঙ্গা
    • মানিকছড়ি
    • রামগড়
    • লক্ষ্মীছড়ি
  • বান্দরবান
    • আলীকদম
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
    • লামা
  • কক্সবাজার
    • কক্সবাজার সদর
    • উখিয়া
    • কুতুবদিয়া
    • চকোরিয়া
    • টেকনাফ
    • পেকুয়া
    • মহশেখালী
    • রামু
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • কৃষি ও উন্নয়ন
  • অন্যান্য
    • বিনোদন
    • ধর্ম
    • অপরাধ
    • সারাবাংলা
No Result
View All Result
ajkerpahar.com
No Result
View All Result

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ; শিবিরের স্মারকলিপি

Monday, 15 December, 2025.
in অপরাধ, রাঙ্গামাটি, রাঙ্গামাটি সদর, লাইফ স্টাইল, শিক্ষা ও স্বাস্থ্য, সর্বশেষ সংবাদ, সারাবাংলা
0
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ; শিবিরের স্মারকলিপি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধিঃ

রাঙামাটি সরকারি কলেজে সম্প্রতি ফেনী সরকারি কলেজ থেকে যোগদান করা এক শিক্ষকের বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থলে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, নারী শিক্ষার্থীদের হয়রানি, নারী সহকর্মীদের প্রতি অনৈতিক আচরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের ভিত্তিতে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট স্বারকলীপি প্রদান করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির।

সোমবার সকালে এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি সরকারি কলেজ শাখা জেলা প্রশাসক ও কলেজ প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নৈতিক পরিবেশ নিশ্চিত করার স্থান, এবং কলেজ প্রশাসনের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব হলো বিশেষ করে নারী শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, অভিযোগের বিষয়ে পূর্ববর্তী কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তদন্তে অভিযোগসমূহের সত্যতা পেয়েছিল। একাধিক নারী শিক্ষার্থী ও নারী শিক্ষক লিখিত ও মৌখিকভাবে অভিযোগ প্রদান করলেও, অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষককে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে পদোন্নতি দিয়ে অন্য কলেজে বদলি করা হয়েছে, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে চারটি প্রধান দাবি জানানো হয়েছে:
১. পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কলেজের নথিতে অন্তর্ভুক্ত করা।
২. নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ।
৩. বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পুনরায় অবহিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ প্রেরণ।
৪. ক্যাম্পাসে যৌন হয়রানি ও অনৈতিক আচরণ প্রতিরোধে বিদ্যমান নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাঙামাটি পার্বত্য জেলা শাখার জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি শাহেদ আলম ইমন, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবিষয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, স্মারকলিপি প্রদান কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং কলেজের শিক্ষার্থী সমাজ, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Previous Post

বরকলে বিজিবির মানবিক সহায়তা প্রদান

Next Post

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটি জামায়াতের দোয়া

Next Post
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটি জামায়াতের দোয়া

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটি জামায়াতের দোয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Sample Page

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist