নিজস্ব প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের ইসলামিক সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌরসভা জামায়াতের আমীর মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম।
পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশারের সঞ্চালনায় এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি মোঃ আবদুস সালাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।

