বরকল প্রতিনিধিঃ
বরকলের ছোটহরিণা ব্যাটালিয়ন (বারো বিজিবি) আর্থিক সহায়তা প্রদান করেছে। ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রহিম টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীর পাড়া নুরানি তালিমুল কুরআন একাডেমি ও অসহায় পরিবারের চিকিৎসা সেবার এই মানবিক সহায়তা প্রদান করেন।
সোমবার সকালে ব্যাটলিয়ন সদরের টটিনী পোষ্টের সামনে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন, ১২বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।
মানবিক সহায়তা প্রদানকালে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে গীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে ১২বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

