মাহাদী বিন সুলতানঃ
নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
আয়োজিত মিনি ম্যারাথনে ১৮ থেকে ৪০ এবং ৪০ থেকে ৬০ বছর বয়সী ২টি দলে ১১৬জন দৌড়বিদ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে ম্যারাথন দৌড় শুরু করে নানিয়ারচর প্রধান সড়ক ও ডাকবাংলা হয়ে পূনরায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।
ম্যারাথন দৌড় পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
এতে অনূর্ধ্ব চল্লিশ এ দলের ৭জন এবং চল্লিশোর্ধ্ব ৭জন সহ মোট ১৪জন কে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, মিনি ম্যারাথন শুধু যে দৌড় তা নয়। বরং এটা মনসিক শান্তি আনে। এই প্রতিযোগিতা আমাদের কে একটা লক্ষ্যে পৌছায়৷ ম্যারাথন একটা চর্চার বিষয়। এর মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে লক্ষ নির্ধারণ করতে পারি। পরবর্তীতে নানিয়ারচর জোনের উদ্যোগে এমন মিনি ম্যারাথনের আয়োজন করার ইচ্ছা পোষণ করে এই সেনা কর্মকর্তা।
সভাপতির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বলেন, নানিয়ারচরে এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। আগামীতেও নানিয়ারচর উপজেলা প্রশাসন এমন আয়োজনের মধ্য আপনাদের পাশে থাকবে।
এসময় নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামালের সঞ্চালনায় এসময় নানিয়ারচর জোনের লেফটেন্যান্ট সামিউল ইসলাম সিয়াম, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা ও নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

