নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরোয়ার হোসেন মিলন (৫০) কে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সারোয়ার হোসেন মিলন উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পশ্চিম মুসলিম ব্লক (২নং ওয়ার্ড) সেগুন বাগান এলাকার বাসিন্দা ও মোঃ ছত্তার মোল্লার ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বিগত কমিটিতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি জানান, একটি নির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
