কামরুল ইসলাম আকাশঃ
২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নানিয়ারচরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয় মাছের পোনা অবমুক্ত করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই লেক সহ ৩৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৭২কেজি মাছের পোনা অবমুক্তকরণের লক্ষ্যে বিতরণ করা হয়। এর মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ সহ রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করে নানিয়ারচর উপজেলা মৎস্য বিভাগ।
এসময় নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, নানিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
