নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ ৩ জন গ্রেফতার এবং ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ মে) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতয়ালী থানার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন কে আটক করে।
আটককৃতরা হলো; ২৫পিস ইয়াবা সহ রিজার্ভ বাজার উন্নয়ন বোর্ড এলাকার মো. নিজাম উদ্দিন (২৭), অনলাইন জুয়ার সাথে জড়িত তবলছড়ি এলাকার মো. ফোরকান ও বিভিন্ন মামলার পলাতক আসামী মাদক কার্বারী সুজন আহম্মেদ কে গ্রেফতার করা হয়।
এবিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনলাইন জুয়া ও মাদক কার্বারী এবং পালাতক মামলার আসামী সহ ৩ জন কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলমান।
