নিজস্ব প্রতিনিধিঃ
খেলাধুলার মান উন্নয়নের লক্ষে নানিয়ারচরে ছাত্রদল নেতার উদ্যোগে জার্সি বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নানিয়ারচর বাজারের একটি কক্ষে উপজেলার বুড়িঘাট ব্রাইট স্টার’স স্পোর্টিং ক্লাবকে এই জার্সি বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শহিদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব সভাপতি ক্রীড়া সংগঠক মো. সাইফুল ইসলাম সাইফ।
এ বিষয়ে নানিয়ারচর উপজেলা ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব সাইফুল ইসলাম জানান, নানিয়ারচরের ছেলে মেয়েদের বিভিন্ন খেলাধুলায় বেশ আগ্রহ রয়েছে। নানিয়ারচর থেকে রুপনা চাকমার মতো এশিয়া সেরা ফুটবলার রয়েছে। সকলের সহযোগিতা পেলে নানিয়ারচরের সন্তানরা অনেক দূর এগিয়ে যাবে।
এ সময় বুড়িঘাট ব্রাইট স্টার’স স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

