নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বিলুপ্ত প্রায় Lorisidae পরিবারের সদস্য লজ্জাবতী বানর (Nycticebus bengalensis) উদ্ধার পুর্বক অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকা হতে উদ্ধার হওয়া এই বানর অবমুক্ত করেন, বনবিভাগের বুড়িঘাট স্টেশনের রেঞ্জ কর্মকর্তা জি এম মো. আলমগীর হোসেন।
উদ্ধারকারী দল ও BERCR প্রকল্পের নেচার টিমের টিম লিডার অমর শান্তি চাকমা জানায়, ইসলামপুর এলাকা থেকে একটা লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। পরে বন বিভাগ কে খবর দিলে তারা এসে বিলুপ্তপ্রায় এই বানরটিকে নানাক্রম এলাকার গভির বনে অবমুক্ত করে।
এসময় স্থানীয় বন্য প্রাণী উদ্ধারকর্মী শহীদুজ্জামান জুয়েল, BERCR প্রকল্পে ন্যাচার টিমের সহকারী টিম লিডার প্রার্থনা চাকমা, বুড়িঘাট রেঞ্জের কুদ্দুস মীর ও উদ্ধারকারী দলের সদস্য মো. বেলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
