মাহাদী বিন সুলতানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৫শতাধিক নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
শানিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি সরকারি কলেজ মাঠে শেষ হয়।
পরে কলেজ মাঠ থেকে প্রায় ৫শতাধিক নেতাকর্মী নিয়ে মন্ত্রী পাড়া এলাকায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় নেতাকর্মীরা।
রাঙামাটি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. অলি আহাদ এর সঞ্চালনায় এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. শাকু, খোরশেদ আলম রাজু, এমদাদুল হক মানিক, সেলিম উদ্দিন, পুতুল, সাইফুল ইসলাম, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ অর্ণব, রাঙামাটি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোর্শেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. জাবেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহামুদুল হাসান জুয়েল, তাতিদলের সিনিয়র সহ সভাপতি মো. সগির, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল, কাউখালি ছাত্রদলের সভাপতি মোঃ তারেক আহমেদ, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিক ও যুবদল নেতা দুলাল মিয়া, সাবু ও জাহাঙ্গীর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র নেতারা রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ছাত্রদলের নেতাকর্মীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বক্তব্যে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশনায়ক তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন এটা ছাত্রদলের গর্ব। কেননা আমি আমার রাজনীতি শুরু করেছি ছাত্রদলের মাধ্যমে। আপনারা ধানের শীষের পক্ষে সর্বোচ্চ কাজ করে যান। আমরা ২৯৯নং আসনটি বেগম জিয়া ও তারেক রহমান কে উপহার দিতে চাই।

