নিজস্ব প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নানিয়ারচরে জনসংযোগ ও লিফটের বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৮ নভেম্বর) সকালে নানিয়ারচর সদর ইউনিয়নের টিএন্ডটি বাজার, নানিয়ারচর উপজেলা পরিষদ ও নানিয়ারচর বাজার এলাকায় জনসংযোগ ও পথসভা করেন, ২৯৯নং আসনে রাঙামাটি জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
বক্তব্যে অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সততা, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। সাম্যতা ও সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর লক্ষ। তাই জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লায় ভোট দিন।
এসময় রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল মনছুর, রাঙামাটি জেলা সমান কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুস সালাম, নানিয়ারচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, নানিয়ারচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল কাইয়ুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

