নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওলানা নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক।
এসময় বাঘাইছড়ি উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবুল বাসেত নাঈম, নানিয়ারচর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, সম্পাদক মো. আব্দুর রশিদ, কাউখালি ওলামা দলের মাওলানা রবিউল ইসলাম, রাঙামাটি জেলা ওলামা দলের সদস্য মাওলানা সোলাইমান ও সাদ্দাম হোসেন সহ শিক্ষা উপকরণ নিতে আসা মাদ্রাসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

