নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, সিপাহি জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির কারণে সকল শ্রেণি পেশার মানুষ রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নাহয় আরো আগে আগেই এই দেশ ফ্যাসিবাদের শেকলে বন্দি থাকত। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না বলেও যোগ করেন বক্তারা।
নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি তুতি মিয়ার সভাপতিত্বে ও নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম, রণ বিকাশ চাকমা,যুগ্ম সম্পাদক মো. ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ও যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

