নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাঙামাটি ২৯৯নং আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ধানের শীষের পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মানস মুকুল চাকমা ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান।
রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে রাঙামাটি পৌর যুবদলের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. রহিম সহ সকল ইউনিট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙামাটি ২৯৯নং আসনে দলীয় মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট দীপেন দেওয়ান ওয়ার্ড, পৌর ও জেলা পর্যায়ের সকল ইউনিট কমিটির নেতাকর্মীদের সাথে মুক্ত আলোচনায় তাদের কথা শোনেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভের ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন।

