রাঙামাটি প্রতিনিধিঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ও আশ্রয়নকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
রোববার (১২ জুলাই) বিকেলে রাঙামাটি পৌর এলাকার ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রিতদের সাথে কথা বলে এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। যাদের বাড়িঘর পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে বলে ও তিনি আশ্বাস দেন। পরে তিনি বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে ২৯৯নং আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটির জেলা প্রশাসক নাজ্মা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সহ সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

