নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন ২৯৯নং আসনের সাংসদ ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।
শনিবার (১১ জুলাই) রাঙ্গামাটি পৌরসভার শহিদ আব্দুল আলী একাডেমী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি আশ্রিতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং তাদের খোজঁ খবর নেন। পরে স্থানীয় জনপ্রিতিনিধিদের সাথে কথা বলেন এবং শহিদ আব্দুল আলী একাডেমী আশ্রয়কেন্দ্রের সামনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট, কোষাধ্যক্ষ জসিমউদদীন, পৌর বিএনপির সিঃযুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম মদন, প্রচার সম্পাদক মোহাম্মদ শফি, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নুর মোহাম্মদ দুখু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন রাজু ও কায়সার হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

