মো. সোহেল রানাঃ
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাঙ্গামাটি সিএনজি স্টেশন বনরুপায় বিকাল ৪ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামীক সেন্টার রাঙামাটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি মোঃ আবদুস সালাম।
এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান ও পৌরসভা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ।
অনুষ্ঠানে শূরা ও কর্মপরিষদ সদস্যসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

