নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে জামায়াতে ইসলামীর
মনোনীত প্রাার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতারা। এই আসনে ২০২৬ এর নির্বাচনে এটি প্রথম কোন প্রার্থীর মনোনয়ন সংগ্রহ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর হাত থেকে জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় জামায়াতে ইসলামীর শুরা সদস্য অ্যাডভোকেট রহমতউল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলার সভাপতি মো. আবদুস সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক জানান, ২৯৯নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মদের পক্ষে আজ আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা আশা করছি আগামী নির্বাচনে রাঙামাটির সকল সম্প্রদায়ের মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন।

