নিজস্ব প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) দুপুরে নানিয়ারচর জোনের মাল্টিপারপাস শেডে দিবসটি উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
প্রীতিভোজ শেষে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, বিজয় দিবসে এই খুশি আমাদের সকলের। আজ বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা যেভাবে একত্রিত হয়েছি। এভাবে সারা বছর আনন্দ ভাগাভাগি করে চলতে চাই। এসময় তিনি নানিয়ারচর জোনে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানান এবং সারা বছরই জোনের মেহমান হিসেবে পরিচয় দেন।
নানিয়ারচর উপজেলায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে নানিয়ারচর জোন। জোনের উদ্যোগে আয়োজিত এই প্রীতিভোজ অনুষ্ঠান স্থানীয়দের মাঝে আন্তরিকতা ও সম্প্রীতি দৃঢ় হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসময় নানিয়ারচর জোনের মেজর মো. আসিফুর রহমান, মেজর মো. সায়েম আক্তার সৌধ, ক্যাপ্টেন মো. আতিকুজ্জামান, ক্যাপ্টেন মো. রিজুওয়ান মাহমুদ রিজন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা ও বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

