নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার আয়োজনে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের উপজেলা কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে সমাবেশ ও মিছিল করা হয়।
মিছিল পূর্ব সমাবেশটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদ সভাপতিত্বে ও প্রচার সেক্রেটারি ডা. সর্দার আব্দুর রহিমের সঞ্চালনায় পৌর সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, বাঘাইছড়ি উপজেলা জামায়াতে টিম সদস্য মোঃ আবুল কাইয়ুম, টিম সদস্য মাওলানা মোঃ ইকবাল করিম ও মোঃ হনিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ” ছাত্র-জনতার জুলাই আন্দোলনের ফলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আজ আপনারা রাজনীতি করার ও ক্ষমতায় বসার সুযোগ পেয়েছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো পরিচালনা করুন নয়ত আবারো একই পরিণতি ভোগ করতে হতে পারে। দেশের শান্তি শৃঙখলা নিরাপত্তা নিশ্চিত করুন। অনতিবিলম্বে গণভোটের গ্ণরায় বাস্তবায়ন করা এবং গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে”।
সমাবেশ শেষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে স্লোগান দিয়ে মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিল করে সংগঠনটি।

