মাহাদী বিন সুলতানঃ
নানিয়ারচর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, মান সম্মত শিক্ষা এবং জনসেবা ও দূর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটি, উপজেলা কৃষি ঋণ বিতরণ কমিটি, উপজেলা আইসিটি কমিটি, উপজেলা ইনোভেশন কমিটি, উপজেলা টিসিবির মনিটরিং কমিটি সহ মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর জোন প্রতিনিধি সার্জেন্ট শেখ মুরাদ হাসান, নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলার ৪ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

