নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন ধর্মলম্বীদের শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে নিরাপত্তার স্বার্থে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৪সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচরে একমাত্র পূজা মন্ডপ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সদস্য মোতায়েন ও টহল কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়ারচর আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক মো. ওমর ফারুক।
এবিষয়ে নানিয়ারচর আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক মো. ওমর ফারুক বলেন, শারদীয় দূর্গাপূজা ঘিরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটি জেলা কমান্ডেন্ট মো. আনোয়ার হোসেন (বিপিএম) স্যারের নির্দেশনায় রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার ন্যায় নানিয়ারচরে ও হিল ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় পূজা মন্ডপ ও আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে হিল ভিডিপি সদস্যরা।
এসময় নানিয়ারচর উপজেলার বগাছড়ি ১১নং প্লাটুন কমান্ডার (পিসি) খোরশেদ আলম ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি উত্তম দাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

