নিজস্ব প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পূজা উদযাপন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা ছাত্রদল।
গতকাল (২২সেপ্টেম্বর, বুধবার) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আকাশ ও যুগ্ম আহ্বায়ক আবু হানিফ সর্দার এর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার একমাত্র এই পূজা মন্ডপটি পরিদর্শন করেন।
পূজা উদযাপন কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের নেতাকর্মীরা সনাতনী ধর্মালম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
মণ্ডপ পরিদর্শনকালে বক্তারা বলেন, সকল অপকর্ম ও জঞ্জালের কারণ মাদক। ধর্মীয় অনুষ্ঠানে এই মাদকাসক্তি থেকে বিরত থাকতে হবে বলেও জানান এই ছাত্রনেতারা।
এসময় নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আল রুমান, বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সবুর মিয়া, ঘিলাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফোরকাম আহমেদ ও বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল ও ৫নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

