নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বুড়িঘাট ইউনিয়নের বগাছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে নিজ দলের প্রচারণায় অংশ নেন নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।
জনসংযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ২৯৯নং আসনের সংসদ প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহম্মদ এর পক্ষে সালাম জানিয়ে দোয়া প্রার্থনা করেন। সংসদ সদস্য পদে মোখতার আহম্মদ কে চেয়ে লিফলেট ও বিতরণ করেন জামায়াতের নেতারা।
এসময় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, নায়েবে আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন সিরাজী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আব্দুল কাইয়ুম, নানিয়ারচর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জাকির হোসেন ও বুড়িঘাট ইউনিয়নের সভাপতি মো. শফিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

