মাহাদী বিন সুলতানঃ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা প্রাঙ্গন হতে শুরু হয়ে নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
সভায় বক্তারা বলেন, একটি সড়ক দূর্ঘটনায় শুধু একটি জীবন নয় পুরো পরিবার কে ভোগায়। নাগরিক হিসেবে আমাদের উচিৎ সড়ক আইম মেনে চলা।
এসময় নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ জোবাইদুর রহমান ভাসানী ও নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. ওমর ফারুক ও নানিয়ারচর মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মোঃ কবির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

