মাহাদী বিন সুলতানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নানিয়ারচরে ওয়ার্ড যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ওয়ার্ড যুবদলের আয়োজনে এই সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী।
বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ওয়ার্ড যুবদলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, নুরুল আলম নিজাম ও মো. আবু জাফর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান মল্লিক।
এসময় নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ, বুড়িঘাট ইউনিয়নের আহ্বায়ক সাহাদৎ হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বগাছড়ি ওয়ার্ড যুবদলের সম্পাদক মো. নুর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৮অক্টোবর নানিয়ারচর উপজেলা সদরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিত হওয়ার আহ্বান করেন বক্তারা।

