নিজস্ব প্রতিনিধিঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে শিক্ষক, অভিভাবক ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক দূর্বলতা, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার পরিবেশ, শিক্ষকদের করণীয় ও অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা এসময় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার সভাপতিত্বে ও রূপায়ণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী শিক্ষক অশোক কুমার দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

