নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে সৌজন্যে সাক্ষাত করেছে নানিয়ারচর উপজেলা নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের সদস্যরা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাহী উপজেলা কর্মকর্তার কার্যালয়ে নবনিযুক্ত ইউএনও রাজিব দাশ পুরকায়স্থ কে ফুল দিয়ে বরণ করে নেন নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের সভাপতি বিভায়ন চাকমা।
এসময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা, সম্প্রীতি ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কবির হোসেন ও নানিয়ারচর উপজেলার নিবন্ধিত যুব ক্লাব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
