কামরুল ইসলাম আকাশঃ
রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
রোববার দুপুরে নানিয়ারচর উপজেলার বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন হরিনাথছড়া এলাকার বাসিন্দা পল্টন চাকমার হাতে মানবিক সহায়তার অংশ হিসেবে ডেউটিন তুলে দেন, নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান (পিএসসি)।
এসময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় জনগণের প্রত্যাশা ও যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে নানিয়ারচর জোন তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পল্টন চাকমার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বসতবাড়ি হারিয়ে পরিবারটি চরম ক্ষতির সম্মুখীন হয়।বিষয়টি অবগত হওয়ার পর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও বসতবাড়ি পুনর্নির্মাণে সহায়তার উদ্যোগ নেন।

