কামরুল ইসলাম আকাশঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নানিয়ারচর উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নানিয়ারচর রেড ক্রিসেন্টের টিম লিডার মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রমে নানিয়ারচর উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সকল সদস্য অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।

