মাহাদী বিন সুলতানঃ
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে নানিয়ারচরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ( ২৯ অক্টোবর, বৃহস্পতিবার) নানিয়ারচর মডেল মসজিদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিশু-কিশোররা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী সঙ্গীত ও আজান সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তারা ইসলামিক জীবন যাপনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এসময় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালানা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন নানিয়ারচর উপজেলার নবাগত ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মুফতি মোহাম্মদ হাসানুর রহমানের সঞ্চালনায় নানিয়ারচর উপজেলার সদ্য বিদায়ী ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিন, নানিয়ারচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ, কাপ্তাই উপজেলার মডেল কেয়ারটেকার মুফতি আনোয়ার হোসেন সাইফী এবং সাধারণ কেয়ারটেকার মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

