নিজস্ব সংবাদদাতাঃ
নানিয়ারচর উপজেলার কিনাপুতি জনবল বৌদ্ধ বিহার, গুলশাছড়ি জনবল বৌদ্ধ বিহার ও ১৪ মাইল করুণা বন বিহার সহ তিনটি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির।
বুধবার বিকেলে নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়নের কিনাপুতি জনবল বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বিহারের চারপাশ ও বিহারের অবকাঠামো গুলো ঘুরে দেখেন এবং বিহার পরিচালনা কমিটির হাতে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে তিনি নানিয়ারচর উপজেলার গুলশাছড়ি জনবল বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। গুলশাছড়ি বিহার পরিদর্শনকালে তিনি বিহারের উন্নয়ন প্রকল্প সমূহ ঘুরে দেখেন। এছাড়াও বিহারের সার্বিক উন্নয়নে কি কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে বিহার পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
এ সময় বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রীতিশ্বর চাকমা, সাধারণ সম্পাদক দীপ্তিময় চাকমা, বিহারের উপদেষ্টা ভুতেশ্বর চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি রণ বিকাশ চাকমা, গুলশাছড়ি বিহার পরিচালনা কমিটির সভাপতি বিপুল বিকাশ চাকমা, রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রিয়াজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন টিটু, মৎস্যজীবি দলের সভাপতি আছমত আলী বাচা, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় রাঙামাটি খাগড়াছড়ি সড়কের ১৪ মাইল এলাকার করুণা বন বিহার পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এসময় বিহার পরিচালনা কমিটির সভাপতি অমর জ্যোতি চাকমার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন জেলা পরিষদের এই সদস্য।
