নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নানিয়ারচর বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম।
এসময় নানিয়ারচর উপজেলা পরিষদের আশপাশের এলাকা, নানিয়ারচর থানা, মডেল মসজিদ, নানিয়ারচর বাজার ও সিএনজি স্টেশন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতামূলক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকাবাসী কে নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও এলাকার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জুলফিকার আলী, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির মো. খলিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
