নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, অনলাইন জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি কমিটির সভা ও উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা সহ অন্যান্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন ও নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

