নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এক নারীর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন নানিয়ারচর উপজেলা বিএনপি নেতা মো. নুরুজ্জামান।
সোমবার সন্ধ্যায় রাঙামাটির কলেজ গেইট এলাকায় তার ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যালয়ে অসহায় এই নারীর হাতে মানবিক সহায়তা তুলে দেন তিনি।
এদিকে অসহায় এই নারীকে মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ওই নারী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাঁর দুরবস্থার কথা জেনে মোঃ নুরুজ্জামান তার ব্যক্তিগত উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন বলেও জানান স্থানীয়রা।
এসময় ওই নারীর অভিভাবক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

