নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রোববার (৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং রাঙামাটি জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা সদস্যরা শপথ করেছি আমরা আমাদের জায়গায় সৎ থেকে দায়িত্ব পালন করবো। আমরা শিক্ষা, চিকিৎসা, পর্যটন ও সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। বক্তব্যে পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিষয় ভিত্তিক উন্নয়নে ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জেলা পরিষদ এমনটা জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংবাদ পরিবেশনে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম সহ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য, রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

