নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নানিয়ারচর উপজেলা প্রাঙ্গন হতে হরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা এসে শেষ হয়।
পরে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমের কার্যালয়ে শিক্ষক দিবসের আলোচনা সভায় মিলিত হয় অতিথিরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও ত্যাগের মাধ্যমে আলোকিত হয় ভবিষ্যৎ প্রজন্ম। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান বক্তারা।
এসময় নানিয়ারচর কলেজ প্রভাসক উত্তম কুমার লোত, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম ও নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

