নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নানিয়ারচর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ তাদের স্ব স্ব দপ্তরের প্রশাসনিক কার্যক্রম সমূহ তুলে ধরেন।
বক্তারা এসময় নানিয়ারচর উপজেলার সরকারি কার্যক্রমের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান ও সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পুজা (কালী পুজা) উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ যুবাইদুর রহমান ভাসানী ও নানিয়ারচর আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মো. ওমর ফারুক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

