নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে সড়ক দূর্ঘটনায় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে মো. সিয়াম গুরুতর আহত হয়। আহত সিয়াম ইসলামপুর এলাকার মো. শামিম এর পুত্র। সে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, স্কুল ছটি হলে সিয়াম বাড়ি ফেরব্র পথে অপর দিক থেকে আসা একটা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্বায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজে রেফার্ড করেছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

