নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজা (কালি পুজা) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে নানিয়ারচর বিহার পাড়া সর্বজনীন শ্রী শ্রী রক্ষা কালিবাড়ি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দয়াল দাশ বলেন, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষদের নিয়েই আমাদের বসবাস। ধর্ম মানুষ কে শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। কোন ধর্মই শান্তি বিনষ্টের কথা বলেনা।
বক্তব্যে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান বলেন, নানিয়ারচরে হিন্দু বৌদ্ধ ও মুসলমান সকলের মধ্যে আন্তরিক মেলবন্ধন রয়েছে। সকলের মধ্যে সুন্দর একটা ভ্রাতৃত্ববোধ কাজ করে বলেই আমরা এখানে সমবেত হয়েছি। আগামীতেও আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারলেই এই নানিয়ারচর কে আরো সুন্দর একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।
সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ইন্দ্রদাশ রিপনের সভাপতিত্বে এসময় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি অষোক তালুকদার, নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি উত্তম দাশ, সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সুজন নন্দি, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, নানিয়ারচর উপজেলা শ্রমিক দলের সভাপতি নুজরুল ইসলাম মুন্না, সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি রনি চৌধুরী, সাধারণ সম্পাদক মিঠুন চৌধুরী, অর্থ সম্পাদক আশু নাথ ও নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে শ্যামা পুজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন জেলা পরিষদ সদস্য দয়াল দাশ।

