নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কার্বারী কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটির মারী স্টেডিয়াম প্রধান গেইটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, কুতুকছড়ি এলাকার জলমনি চাকমা (৪৯) ও বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়া এলাকার নতুন বাবু (৩৯)।
এবিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩হাজার পিস ইয়াবা সহ রাঙ্গামাটির মারী স্টেডিয়াম প্রধান গেইটের সামনে হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
