নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ (প্রমীলা) ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর সেমিফাইনাল রাউন্ড এর ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে “জেলা প্রশাসক গোল্ডকাপ (প্রমীলা) ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর সেমিফাইনাল রাউন্ড এর ২য় রাউন্ডের খেলায় সেমিফাইনালে মুখোমুখি হয় রাঙ্গামাটি সদর উপজেলা দল ও নানিয়ারচর উপজেলা দল।
এতে সদর উপজেলা প্রমিলা দলকে ২–০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে নানিয়ারচর উপজেলা প্রমিলা দল।
আগামী ৯জুলাই রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ (প্রমীলা) ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এ প্রতিদ্বন্দিতা করবে নানিয়ারচর উপজেলা প্রমিলা দল বনাম কাউখালি উপজেলা প্রমিলা দল।
এসময় নানিয়ারচর উপজেলা ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, নানিয়ারচর উপজেলা প্রমিলা দলের কোচ ঝিনুক চাকমা সহ রাঙামাটি সদর উপজেলা প্রমিলা দল সংশ্লিষ্ট ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।

