নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি জননেতা দীপন তালুকদার দীপু।
রোববার সন্ধ্যায় শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃ মন্দির, গীতাশ্রম মন্দির, দশভুজা মাতৃ মন্দির, কালীবাড়ি মন্দির ও রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রাঙামাটি জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিন্টু, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী বাবর, রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।
