মাহাদী বিন সুলতানঃ
বরকল উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে আরম্ভ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব গন ধর্মীয় বক্তব্য রাখেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

