নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের তবলছড়ি এডিসি কলোনীর এলাকার নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় হিফজ সমাপনী ও নূরানী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে এই ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়।
এসময় এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাজী মো. শরিয়ত উল্লাহ, রাঙামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ড কমিশনার মো. নূর নবী, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মো. জাহিদুল্লাহ, সহকারি শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুর রহমান, হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মুজিবুর রহমান, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা মো. শহীদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় বর্ষের ২৮জন শিক্ষার্থী কে পবিত্র কোরআন তেলাওয়াত করিয়ে ছবক প্রদান করা হয়। পরে ৩জন হাফেজি শেষ করায় তাদের সম্মানীত করে মাথায় পাগড়ি পরিয়ে দেয় শিক্ষক ও অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই পবিত্র কোরআন শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। ধর্মীয় শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সুশৃঙ্খল জীবন গঠনের চর্চা আরও জোরদার হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

